হোম > সারা দেশ > সিলেট

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি

আন্তর্জাতিক সীমারেখা আইন অমান্য করে ভারতীয় সরকার সারাদেশে সীমান্তবর্তী এলাকায় অন্যায় ভাবে নির্বিচারে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ও পুশইন বন্ধের দাবিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ফুলতলা বাজারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । ফুলতলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ফুলতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. আব্দুল হালিমের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের অন্যতম নেতা জুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আজিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব রুমেল আহমদ, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি  ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবদুল্লাহ আল মামুন (সুরমান), জুড়ী উপজেলা জামায়াতের কর্ম পরিষদের অন্যতম সদস্য মাস্টার মোস্তাকিম আলী, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার  নেতা মো. তারেক মিয়া ।

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

আট বছরেও নিজস্ব ভবন হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুটি হাসপাতাল থেকে চুরি

মাধবপুরে আলেম-উলামাদের সম্মাননা স্মারক প্রদান

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়: ফয়জুল করীম

সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি আটক

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা, চলছে প্রস্তুতি

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন