হোম > সারা দেশ > সিলেট

পাওনা টাকা চাওয়ায় ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট ব্যুরো

সিলেটে পাওনা টাকা চাইতে গিয়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন আব্দুল কাদির আজাদ (২৮) নামে এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির আজাদ (২৮) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আব্দুল জলিলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দেলোয়ার নামে এক ছাত্রদল কর্মীর কাছে টাকা পাওনা ছিলেন আজাদ। টাকা আনতে বুরজান চা বাগানে গেলে তাকে ২ হাজার টাকা কম দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে আজাদকে খাদিমনগর জাতীয় উদ্যানে নিয়ে ছুরিকাঘাত করে দেলোয়ার ও তার সঙ্গীয়রা। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক বলেন, খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক