হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে জঙ্গল থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর হোটেল হাইওয়ে ইন লিমিটেডের কাছে জঙ্গল থেকে ওয়ার্ল্ড ইউনিভাসিটির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফরহাদ হোসেন ওরফে মাহির (২৩) ঢাকার উত্তরখানের চাঁনপাড়া স্বপ্নছোঁয়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা মাহিরকে অপহরণ করে। পরে তাকে রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার বলো ১১টায় মাধবপুর থানার পুলিশের সহযোগিতায় মাহিরের লাশ উদ্ধার করলে তার ভাই আরিফ শনাক্ত করেন।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেডএম

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

মৌলভীবাজারে ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

দেশে জামিনে বাধা দিলে লিবিয়ায় জিম্মি রায়হানকে হত্যার হুমকি

জগন্নাথপুরে ধান কেটে বাড়ি ফিরেই কৃষকের আত্মহত্যা

লিবিয়া নেওয়ার কথা বলে ২৭ লাখ টাকা মুক্তিপণ আদায়

সিলেটে এপ্রিলে সড়কে ঝরল ১৫ প্রাণ

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় মাদরাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

সিলেট -সুনামগঞ্জ সড়কে বাস- সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মাদক ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার