হোম > সারা দেশ > সিলেট

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে সমাবেশ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার- ৩ আসন থেকে জামায়াতের প্রার্থী ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার- ১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার- ৪ আসনের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমির ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমির আব্দুল মুন্তাজিম, কমলগঞ্জ উপজেলা আমির মাসুক মিয়া, জুড়ী উপজেলা আমির আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমির এমাদুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি নিজাম উদ্দিন।

মিছিলটি প্রেসক্লাব চত্বর ঘুরে শাহ মোস্তাফা রোড, বেড়িরপার, কুসুমবাগ পয়েন্টে হয়ে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সখ্যক জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক