হোম > সারা দেশ > সিলেট

দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত, দুটি তদন্ত কমিটি

সিলেটে ট্রেন দুর্ঘটনা

সিলেট ব্যুরো

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে উভয় কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বরখাস্ত দুই কর্মকর্তা হলেন উদয়ন এক্সপ্রেসের লোকোমাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

জানা গেছে, ঢাকামুখী কালনী এক্সপ্রেস যাওয়ার জন্য উদয়ন এক্সপ্রেসকে থামার সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু চালক সেটা না মানায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের এবং রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে দুই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, মোগলাবাজার রেলস্টেশনের কাছে উদয়ন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের কর্মী ও ট্রেনযাত্রীরা উদ্ধারকাজে অংশ নেন। রেলওয়ের প্রকৌশলীরা প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে একটি লাইন সচল করতে সক্ষম হন। এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে। পরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ের তদন্ত কমিটি এবং দুজনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সিলেট স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’

হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি, ইতালিগামী যুবকদের আর্তনাদ

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে ছেলে আটক, বিএনপি থেকে পিতার পদত্যাগ

জ্বালানি তেল মজুদ, ৩ জনকে কারাদণ্ড

দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক

নারী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর