হোম > বাণিজ্য

দুই মাসেই নিষ্পত্তি করতে হবে ব্যাংক কর্মকর্তাদের শৃঙ্খলা মামলা

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ২০০৫ সালের ৪ মে জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নং-৬-এর আলোকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা কার্যকর রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় বিভিন্ন ব্যাংকে শৃঙ্খলাজনিত অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওই সার্কুলারের একটি বিধান সংশোধন করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বিচারাধীন থাকলে চাকরিবিধি অনুযায়ী সেই মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তিযোগ্য হতে হবে।

সার্কুলারে বলা হয়, ২০০৫ সালের নির্দেশনার অন্য সব বিধান অপরিবর্তিত থাকবে।

জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, বাড়ছে সুদের বোঝা

বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম

সার ডিলার নিয়োগ নিয়ে দেশজুড়ে তুলকালাম

প্রথম দিনই ৫০% শেয়ার বিক্রির সুযোগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের

চামড়া শিল্পনগরীর সিইটিপি সচল ও সংকট নিরসনে রোডম্যাপ তৈরির নির্দেশ

২০৫০ সালের মধ্যে জলবায়ু অভিবাসী হবেন বাংলাদেশের সাড়ে ৭ শতাংশ মানুষ

আগাম শীতকালীন সবজি, উত্তাপ ছড়াচ্ছে বাজারে

কৃষিঋণের ৪২% খেলাপি

ভারতের শুল্কখড়্‌গের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পরামর্শ ট্যারিফ কমিশনের