হোম > বাণিজ্য

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা

স্টাফ রিপোর্টার

দেশের বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে ১ টাকা লিটারে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি থেকে এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী এ নতুন মূল্য নির্ধারণ করা হয়।

গত বছরের ডিসেম্বরের ঘোষণা মতে পহেলা জানুয়ারি থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল। এর এক মাসের মাথায় আবারও পূর্বের দামে ফিরলো ডিজেল ও কেরোসিনের মূল্য।

বার্ষিক ২০ লাখ টাকা টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে ভ্যাট নিবন্ধন

আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

আরো কমলো জেট ফুয়েলের দাম

২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

তালিকাভুক্ত কোম্পানির একীভূতকরণ-অধিগ্রহণে বিধিমালার খসড়া প্রকাশ

বন্ধ শিল্পকারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার তহবিল