হোম > বাণিজ্য

১ অক্টোবর থেকে বাংলা কিউআরের পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

স্টাফ রিপোর্টার

বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে মার্চেন্টের হিসাবে টাকা জমা দেওয়ার সময় কমিয়ে আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডে করা সব পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। বর্তমানে নিয়ম অনুযায়ী বাংলা কিউআর পেমেন্টের টাকা মার্চেন্টের হিসাবে যেতে এক দিন সময় লাগে।

বৃহস্পতিবার ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে, অর্থাৎ ব্যবহারকারীর বুড়ো আঙুল সহজে পৌঁছাতে পারে এমন জায়গায় বাংলা কিউআর পেমেন্টের আইকন রাখতে হবে।

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যান করার পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআর মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করা এবং মার্চেন্টদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন নির্দেশনার ফলে বাংলা কিউআর পেমেন্ট করার পর মার্চেন্টের হিসাবে টাকা জমা পাওয়ার জন্য অপেক্ষার প্রয়োজন হবে না।

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

ব্যাংক প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করল কেন্দ্রীয় ব্যাংক

সরকারি কোম্পানির কর্মীরা আসছেন ‘প্রগতি’ পেনশন স্কিমে

স্বর্ণের দাম কি আরো কমবে

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে

অর্থনৈতিক নীতি ও সূচক সমন্বয়ের উদ্যোগ

বন্ড সুবিধার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনে আগ্রহী মস্কো

আইপিওর পাশাপাশি ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ দিচ্ছে বিএসইসি