হোম > বাণিজ্য

টেকসই ব্যাংকের রেটিং ২০২৪-এ সিটি ব্যাংক দেশের শীর্ষস্থানে

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৪ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে (সাসটেইনেবিলিটি রেটিং) সিটি ব্যাংক শীর্ষ স্থান অর্জন করেছে। এ নিয়ে টানা পঞ্চম বছর সিটি ব্যাংক দেশের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় তাদের অবস্থান ধরে রাখলো। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে রেটিংয়ে ব্যাংকগুলির যার যার অবস্থান ঘোষণা করেছে, যেখানে সিটি ব্যাংককে প্রথম স্থানে রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর গতকাল বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফিনের হাতে এ সংক্রান্ত ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে এই টেকসই বা সাসটেইনেবল ব্যাংক রেটিং বাংলাদেশ ব্যাংক দুটি প্রধান দৃষ্টিকোণ থেকে প্রস্তুত করছে: ১. ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি, যাতে দেখা হয় মূল ব্যাংকিং সূচকগুলিতে ব্যাংকের পারফরম্যান্স, যেমন মূলধন পর্যাপ্ততা, তারল্য, সম্পদের মান, লাভজনকতা, খরচ নিয়ন্ত্রণ দক্ষতা, গ্রাহক সেবা, দেশব্যাপী সেবার সহজলভ্যতা, সুশাসনের মান ইত্যাদি; ২. এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, যেখানে বিচার করা হয় টেকসই অর্থায়ন, সবুজ অর্থায়ন এবং সামাজিক দায়বদ্ধতার নিরিখে মূলত ব্যাংকের পরিবেশ ও জলবায়ুবান্ধব উদ্যোগগুলিকে।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন: "আমার কাছে ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি আমাদের দেশের জন্য এ মুহূর্তে পরিবেশগত সাসটেইনেবিলিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

যেহেতু এই রেটিং এখন উভয় বিষয়কেই বিবেচনায় নিচ্ছে, তাই এটা কার্যত কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া 'সেরা ব্যাংক'-এরই স্বীকৃতি। তাই আমাদের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাই, আমাদের গ্রাহক ও সকল স্টেকহোল্ডার আজ সমানভাবে গর্বিত ও আনন্দিত।"

তিনি আরও বলেন, ব্যাংকের পর্ষদ ইতিমধ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটিকে এমন এক আর্থিক সংস্থায় রূপান্তর করতে যা "ফিনটেক কোম্পানির মতো আচরণ করবে এবং পুরো জনগোষ্ঠীকে ব্যাংকিং লাইসেন্সের আওতায় সেবা দেবে।" তিনি বলেন: "আমরা সেই লক্ষ্য পূরণের পথেই এগিয়ে যাচ্ছি।"

তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১০৫৮ কোটি ডলার

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা

নির্মাণ-উৎপাদন খাতে মন্দা কাটছে না, স্বস্তি কৃষিতে

দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিল সরকার