হোম > বাণিজ্য

ইথিওপিয়ায় প্রথমবারের মতো হচ্ছে ‘আফ্রিকা বাংলাদেশ ট্রেড শো অ্যান্ড বিজনেস সামিট’

স্টাফ রিপোর্টার

আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো ‘আফ্রিকা বাংলাদেশ ট্রেড শো অ্যান্ড বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়। আগামী ১২ ও ১৩ নভেম্বর এই সামিট অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশের ইথিওপিয়া দূতাবাস এবং আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরাম। ইভেন্টের ভেন্যু নির্ধারিত হয়েছে ডে লিওপোল হোটেল।

আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরামের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক, প্লাস্টিক, চামড়া, জুট ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতের প্রতিষ্ঠানসমূহ।

অপরদিকে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী, আমদানিকারক, সরকারি কর্মকর্তা ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যারা বাংলাদেশের পণ্যের সাথে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

সামিটের বিষয়ে ফোরামের প্রেসিডেন্ট জহিরুল হক বলেন, এই সম্মেলন হবে আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন যুগের সূচনা। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের তৈরি পণ্যকে আফ্রিকার ৫৪টি দেশে পৌঁছে দিতে কাজ করছি। বিশেষভাবে এই ইভেন্টে আমরা আমাদের ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম ‘কিংমানসা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করব, যা বাংলাদেশি রপ্তানিকারকদের আফ্রিকান বাজারে প্রবেশের জন্য এক অনন্য সুযোগ তৈরি করবে।’

পাঁচ ব্যাংকের পাচার অর্থ ফেরাতে এপ্রিলের মধ্যে এনডিএ চুক্তির নির্দেশ গভর্নরের

মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ

বাণিজ্যিক ব্যাংকের ডলার সরবরাহ কিছুটা বেড়েছে

গালার আগমুহূর্তে নিখোঁজ লাক্স সুপার স্টারের ট্রফি

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপানের সঙ্গে ইপিএ চুক্তি মাইলফলক

শেলটেকে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত