হোম > বাণিজ্য

সিআইবিতে দিতে হবে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

অর্থনৈতিক রিপোর্টার

দেশের ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পাশাপাশি এবার বেসরকারি খাতের বিদেশি ঋণ নজরদারির আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংকগুলোকে বেসরকারি উদ্যোক্তারা বিদেশ থেকে যেসব ঋণ নিয়েছে, সেই তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করা নির্দেশ দিয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি কর্তৃক বিতরণকৃত ঋণের তথ্য সিআইবি ডাটাবেইজে সংরক্ষণ করা হয়। বেসরকারি খাতের ঋণগ্রহীতারা বিদেশি ঋণদাতাদের কাছ থেকে বৈদেশিক ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট-সহ) নিয়ে থাকেন।

বর্তমানে বৈদেশিক ঋণের তথ্য সিআইবি ডাটাবেইজে অন্তর্ভুক্ত নেই। এতে ঋণগ্রহীতার প্রকৃত ঋণের তথ্য সিআইবি রিপোর্টে প্রতিফলিত হয় না। উক্ত বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হলেও ঋণগ্রহীতার স্থানীয়ভাবে নতুন ঋণ সুবিধা পাওয়ার সম্ভাবনা থেকে যায়।

তাই সিআইবি ডাটাবেইজে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ অন্তর্ভুক্ত করার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে, জবাবদিহিতা বাড়বে এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি খাতের বিদেশি ঋণের মান, কোন দেশ থেকে ও কোন মুদ্রায় ঋণ এবং অনুমোদনকারী কে—এসবের তথ্যও জমা দিতে হবে। নভেম্বর থেকে প্রতি মাসে আগের মাসের তথ্য জমা দিতে বলা হয়েছে।

কোনো বিদেশি ঋণ সমন্বয় হলে বা নতুন ঋণ হলে কিংবা কোনো কারণে ঋণের মান পরিবর্তন হলে তাৎক্ষণিক সিআইবিতে হালনাগাদ করতে হবে। কোনো ভুল তথ্য দিলে জরিমানা দিতে হবে ব্যাংকগুলোকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। তিন মাস আগে যা ছিল ১৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক