নতুন পরিবেশক নিয়োগের মাধ্যমে বাংলাদেশে টয়োটার নতুন অধ্যায় শুরু হলো। এখন থেকে বিশ্বখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড টয়োটা সরাসরি তাদের একমাত্র অফিসিয়াল ও অনুমোদিত প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে বিশ্বমানের গাড়ি, জেনুইন পার্টস এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।
গ্রাহকরা নিশ্চিন্তে টয়োটা অনুমোদিত টি-সেন্টার, ঢাকার কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড এবং চট্টগ্রামের কারবয় প্রাইভেট লিমিটেড থেকে তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামত করাতে পারবেন। একই সঙ্গে এই দুটি টি-সেন্টারের মাধ্যমে টয়োটার ওয়ারেন্টি সেবা অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পরিবেশক নাভানা লিমিটেড-এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও টয়োটা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সার্ভিস ও সহায়তা নিশ্চিত করেছে। গ্রাহকসেবার পরিসর আরও বাড়াতে ২১৩/এ, তেজগাঁ শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত টয়োটা বাংলাদেশ লিমিটেড দেশব্যাপী একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলবে। এর অংশ হিসেবে শীঘ্রই উদ্বোধন করা হবে একটি আধুনিক ফ্ল্যাগশিপ শোরুম।
নিয়মিত আপডেট, অফার ও ক্যারিয়ার সম্পর্কিত তথ্য টয়োটার ওয়েবসাইট www.toyota-bd.com ও ফেসবুক পেজে www.facebook.com/ToyotaBangladesh পাওয়া যাবে। এছাড়াও বিস্তারিত জানতে টয়োটার কলসেন্টারে +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।