হোম > বাণিজ্য

সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গঠন

স্পোর্টস রিপোর্টার

সেমিকন্ডাক্টর ছবি সংগৃহীত

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র নেতৃত্বে বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

সরকারের এই উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর চিপস ডিজাইন, টেস্টিং এবং অ্যাসেম্বলিং সক্ষমতাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে শুধু উচ্চ বেতনভিত্তিক কর্মসংস্থানই নয় বরং বাংলাদেশে হাইভ্যালু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দ্রুত গড়ে উঠবে এবং প্রসার লাভ করবে। আগামীতে তা হয়ে উঠবে বাংলাদেশের রপ্তানিযোগ্য অন্যতম শিল্প খাত।

এ প্রসঙ্গে সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের আহ্বায়ক, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারণে, প্রতিযোগিতামূলক শ্রমব্যয় কম থাকায় এবং দক্ষ যুবশক্তি বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে আমরা শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের অভিজ্ঞতাকে একত্রিত করে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলব, যা ভবিষ্যতে আমাদের উদ্ভাবননির্ভর অর্থনীতির অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখবে।

টাস্কফোর্সের কাজ হবে সেমিকন্ডাক্টর খাতে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি দূর করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো ও প্রণোদনা কাঠামো প্রস্তাব করা। আগামী জানুয়ারির (২০২৬)শেষ নাগাদ কার্যকর ফলাফল উপস্থাপন করার লক্ষ্যে কাজ করবে এই টাস্কফোর্স।

টাস্কফোর্সের সদস্যরা হলেন:

আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বিডা ও বেজা (আহ্বায়ক)

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সদস্য)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (সদস্য)

ড. মো. এনায়েতুর রহমান, সিইও, উল্কা সেমি (সদস্য)

ইশতাক আহমেদ, চেয়ারম্যান, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লি. (সদস্য)

এম এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, নিউরাল সেমিকন্ডাক্টর লি. (সদস্য)

প্রফেসর ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ, বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বুয়েট (সদস্য)

মেজর জেনারেল মো: নাসিম পারভেজ, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সদস্য)

প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, প্রো-ভিসি, ব্র্যাক ইউনিভার্সিটি (সদস্য)

মাশুক রহমান, প্রতিষ্ঠাতা, গ্রিন কোয়েস্ট, ইউএসএ (সদস্য)

মোস্তাফিজ চৌধুরী, সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ, সিলিকন ভ্যালি (সদস্য)

জহিরুল আলম, নির্বাহী পরিচালক, আইডিএফ (সদস্য)

নাহিয়ান রহমান রোচি, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, বিডা (সদস্য সচিব)

এই টাস্কফোর্স দেশের প্রযুক্তিগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমএস

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

বেসরকারি ঋণে লাগাম নতুন মুদ্রানীতিতে

বিপিপিএর সক্ষমতা বৃদ্ধি ও ই-জিপি আধুনিকায়নে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

মুদ্রানীতিতে বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই

সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বুধবার থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

সুদ বাড়িয়েও মূল্যস্ফীতি পুরোপুরি কমানো যায়নি