হোম > বাণিজ্য

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

অর্থনৈতিক রিপোর্টার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এতে অনাপত্তি দিয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে তাকে বাধ্যতামূলকভাবে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

‎জানা গেছে, ওয়াসেক মো. আলীর ছুটিতে পাঠিয়ে ব্যাংকটিতে অডিট কার্যক্রম পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় চিহ্নিত বিনিয়োগ সংক্রান্ত অনিয়ম ও ব্যাংক অব্যবস্থাপনার তথ্য মিলেছে। তাই অপসারণের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদকে।

‎উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। জুলাই বিল্পবে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে তা পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে।

‎এস আলমের নিয়ন্ত্রণ থাকাকালীন ব্যাংকটি থেকে ৪৫ হাজার ৬৩৬ কোটি টাকা ঋণের নামে বের করেন নেন তিনি। এর মধ্যে নিজের নামে ঋণ ৪৮ কোটি, বেনামি ৩৯ হাজার ১৮৫ কোটি এবং ইনডিরেক্ট সুবিধায় ৬ হাজার ৪৫১ কোটি টাকা নেন। এসব ঋণ বের করতে সহযোগিতা করেন এমডি ওয়াসেক।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী