হোম > বাণিজ্য

হজযাত্রীদের সেবায় ইউসিবির হজ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি সিলেটের একটি হোটেলে হজ এজেন্সি সম্মেলনের আয়োজন করে। হজযাত্রীদের আরো উন্নত ও সহজসাধ্য সেবা নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস। তিনি বলেন, ‘হজযাত্রীদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী আর্থিক সমাধান ও সর্বোত্তম সেবা প্রদানে ইউসিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সিলেট জোনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদিরসহ ইউসিবি ও হাব-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেট অঞ্চলসহ ইউসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় শীর্ষস্থানীয় হজ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে এই সম্মেলন পারস্পরিক সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে এর মাধ্যমে ভবিষ্যতে হজযাত্রীরা আরো উন্নত,নিরাপদ ও মানসম্মত সেবা পাবেন।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ