হোম > বাণিজ্য

স্বর্ণের দাম আরো বাড়লো

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২২ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৮ হাজার ৩৯৯ টাকা। তার আগে ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা।

অর্থাৎ ছয় দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হলো ২৫ হাজার ৬৬১ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম রেকর্ড ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা হয়। এই রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার ব্যবধানে ২২ জানুয়ারি ঘোষণা দিয়ে ২৩ জানুয়ারি এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ১৪৯ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

গত ২৩ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৬ হাজার ৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৫ হাজার ১৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। আজ রবিবার পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়েছে।

মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে পাবেন বিশেষ ছাড়

ফায়ার সার্ভিস ও বেবিচক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৮ বছরে পদার্পণ করেছে শেল্‌টেক্‌

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

নতুন নোট পণ্য হিসেবে বিক্রি সম্পূর্ণ বেআইনি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল