হোম > বাণিজ্য

বিলোনিয়া-রামগড় স্থলবন্দর সংক্রান্ত কমিটি গঠন

আমার দেশ-এ খবর প্রকাশ

বিশেষ প্রতিনিধি

বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই করে মতামত দিতে কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর সংক্রান্ত এই কমিটি গঠন করা হয়েছে।

ওই আদেশে বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ট্রাফিক। সদস্য হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সরেজমিন পরিদর্শনপূর্বক বন্দরসমূহের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, এসকল স্থলবন্দর দিয়ে যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাইপূর্বক মতামত প্রদান করবে কমিটি। এছাড়াও বর্ণিত বন্দরসমূহ ব্যবহারকারী পক্ষসমূহের বিদ্যমান এবং সম্ভাবনাময় আমদানি-রপ্তানি পণ্য, পরিমাণ এবং পক্ষসমূহ কর্তৃক অর্থনৈতিক সুফল ভোগের বিষয়ে বন্দরভিত্তিক তুলনামূলক পর্যালোচনাপূর্বক মতামত প্রদান করতে বলা হয়েছে।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মতামত এবং সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

এর আগে দৈনিক ‘আমার দেশ’- এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

‘নগদ’ প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার আরমান

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

প্রবাসী করদাতাদের জন্য ইমেইলে ওটিপি সুবিধা চালু

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শোকজের পর কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

শোকজের জবাব সন্তোষজনক না হলে শাস্তির ব্যবস্থা

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’