হোম > বাণিজ্য

বায়রার নতুন প্রশাসক বদরুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর প্রশাসক হিসেবে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বায়রার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী সোমবার (২৭ এপ্রিল) শেষ হচ্ছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী মোহাম্মদ বদরুল হককে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে পরবর্তী ৪ (চার) মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এসআর

বন্ড সুবিধার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনে আগ্রহী মস্কো

আইপিওর পাশাপাশি ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ দিচ্ছে বিএসইসি

এডিপি বাস্তবায়নে দুর্বল স্বাস্থ্য খাতের ব্যয়বহুল দুই প্রকল্প

আমদানিনির্ভর কটনেই আটকে আছে দেশের পোশাকশিল্প

সোনালীর প্রভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক

সাধারণ বীমায় অনিষ্পন্ন দাবির ৮০% পাঁচ কোম্পানির পেটে

বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত

জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি