হোম > বাণিজ্য

নতুন পে স্কেল নিয়ে ৪ সংগঠনের সঙ্গে বসছে কমিশন

আতিকুর রহমান নগরী

প্রস্তাবিত নতুন পে স্কেল নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরো চার সংগঠনের সঙ্গে বসছে জাতীয় বেতন কমিশন। রোববার সচিবালয়ে এ সভা হওয়ার কথা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা ২৬ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে (ভবন নম্বর ১, ৪র্থ তলা) অনুষ্ঠিত হবে। সভায় অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত দেওয়ার অনুরোধ করা হলো।

সংগঠন, অ্যাসোসিয়েশন ও সমিতিগুলো হলো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ; বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ; বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ; বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু