হোম > বাণিজ্য

মালয়েশিয়ায় বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ ডিসিসিআইয়ের

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশটির বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

এরই অংশ হিসেবে চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ৩৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর করবেন।

রোববার ডিসিসিআই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন ডিসিসিআইয়ের প্রতিনিধিদলের সব কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করছেন বলেও এতে উল্লেখ করা হয়। প্রতিনিধিদলটি আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা ফিরে আসবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদল আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফেকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়োশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা এবং বিটুবি সেশনে অংশ নেবে। আসন্ন বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশ নেওয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা।

ডিসিসিআই প্রতিনিধিদল আগামী ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠেয় বিশ্বের অন্যতম বৃহত্তম হালাল পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ অংশ নেবে এবং হালাল শিল্প খাতের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে।

সফরকালে মালয়েশিয়ার সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী শ্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ঢাকা চেম্বারের নেতারা সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশি শ্রমিকদের মধ্যে ৩৭ শতাংশ বাংলাদেশি, যারা ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩.৪০ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ২২৯৩ ও ২৮২ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া মালয়েশিয়ার উদ্যোক্তারা ইতোমধ্যে বাংলাদেশে ৭৫৫.৪৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে। যার মধ্যে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল, নির্মাণ এবং টেক্সটাইল খাত উল্লেখযোগ্য।

বিশ্ববাজারে তীব্র হচ্ছে ডিজেল সংকট

ঢাকার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনে আগ্রহী দিল্লি

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

বদলে যাচ্ছে ভোক্তা অধিকার আইন

আর্থিক খাত ঠিক করতে অলিগার্কদের সঙ্গে রাষ্ট্রের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে

উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন

স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, বেড়েছে আটা ডিম মাছের দাম