হোম > বাণিজ্য

ভরিতে ২৭৪১ টাকা কম‌ল স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতিতে বিরতি এসেছে। টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন আগের চেয়ে ২ হাজার ৭৪১ টাকা কম খরচ হবে। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে।

শুক্রবার বাজুসের বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে এই দর কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। আগের দিন বৃহস্পতিবার এই দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

অন্যদিকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

এএম

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

বদলে যাচ্ছে বাজেটের ধরন

বাণিজ্য বাধা দূর করে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ

সরাসরি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন গ্রাহক

এমিরেটস গ্রুপের নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশ

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দুই কারণে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম