হোম > বাণিজ্য

নভেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে। গত নভেম্বর মাসে প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৬৬ শতাংশে নেমেছে, যা ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে ২০২১ সালের মে মাসে সর্বনিম্ন ৭ দশমিক ৫৫ শতাংশ ছিল। নতুন বিনিয়োগে ব্যবসায়ীদের অনীহার কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদনে দেখা যায়, গত জুলাইয়ের ছাত্র-জনতা আন্দোলনের পর থেকে প্রতি মাসেই প্রবৃদ্ধি কমেছে। গত অক্টোবরে এই ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। জুলাইয়ে ১০ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও সরকার পতনের মাস আগস্টে তা নামে ৯ দশমিক ৮৬ শতাংশ, সেপ্টেম্বরে তা আরও কমে হয় ৯ দশমিক ২০ শতাংশ, সেটিও ছিল তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

খাত সংশ্লিষ্ট বলেছেন, গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন সরকারের নানা নীতিমালা, ক্রমাগত বিক্ষোভ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় সুদহার ক্রমেই বাড়িয়ে দেওয়া, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিসহ নানা কারণে নতুন বিনিয়োগে উদ্যোক্তারা নিরুৎসাহী হচ্ছেন। তবে রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলে আবার বিনিয়োগ বাড়বে বলেও জানান তারা।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয় সম্পর্কে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমার দেশকে বলেন, ক্ষমতার পালাবদলের পর ব্যবসায়ীরা ব্যাংক থেকে কম ঋণ নিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা অপেক্ষা করছে পরিস্থিতি কি হচ্ছে সেটা দেখার জন্য। রাজনৈতিক ও অর্থনীতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে তারা পর্যবেক্ষণ করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতিতে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে এই লক্ষ্যমাত্রা ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

বেসরকারি ঋণে লাগাম নতুন মুদ্রানীতিতে

বিপিপিএর সক্ষমতা বৃদ্ধি ও ই-জিপি আধুনিকায়নে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

মুদ্রানীতিতে বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই

সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বুধবার থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

সুদ বাড়িয়েও মূল্যস্ফীতি পুরোপুরি কমানো যায়নি