হোম > বাণিজ্য

বিকাশ হিসাবে রেমিটেন্স জমা করার সুবিধা চালু করেছে রূপালী ব্যাংক

আতিকুর রহমান নগরী

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীগণ এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টাব্যাপী তাদের প্রিয়জনের বিকাশ হিসাবে রেমিটেন্স জমা করতে পারবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই সুবিধার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় বিকাশ এর বাণিজ্যিক বিভাগের প্রবাসী আয় শাখার প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন। এখন থেকে মুহুর্তের মধ্যে গ্রাহকগণ তাদের প্রবাসের কাষ্টার্জিত টাকা জমা করতে পারবেন বিকাশ ওয়ালেটে। এর ফলে বৈদেশিক রেমিটেন্সে আসবে নতুন দিগন্ত।

এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংক এবং বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে পাবেন বিশেষ ছাড়

ফায়ার সার্ভিস ও বেবিচক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৮ বছরে পদার্পণ করেছে শেল্‌টেক্‌

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

নতুন নোট পণ্য হিসেবে বিক্রি সম্পূর্ণ বেআইনি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল