হোম > বাণিজ্য

শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে সতর্ক থাকার আহ্বান বিএসইসির

অর্থনৈতিক রিপোর্টার

শেয়ারবাজারে বিনিয়োগে লোভনীয় মুনাফার প্রলোভন দেখিয়ে এক শ্রেণির প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ডের তথ্য পেয়েছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ডের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

একইসঙ্গে নিজ নামে বিও হিসাব ব্যতিরেকে এবং নিবন্ধিত স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যম ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বা আর্থিক লেনদেন না করার জন্যও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বিএসইসি।

বৃহস্পতিবার বিএসইসির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে একই বিষয়ে সতর্ক থাকার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতারকচক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (হোয়াটস্অ্যাপ, টেলিগ্রাম) বিনিয়োগকারীদের লোভনীয় বার্তা পাঠিয়ে থাকে। এক্ষেত্রে প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে এবং পরবর্তীতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে থাকে প্রতারকরা।

এভাবে বড় অংকের টাকা হাতিয়ে নিতে এক সময় বিনিয়োগকারীকে জানানো হয় যে, যেই মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করেছে সেটিতে সমস্যা হয়েছে তার জন্য বিনিয়োগকারীকে আরও অর্থ দিতে হবে। এভাবে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ নেয়ার পর প্রতারকচক্র ভুক্তভোগীকে ব্লক করে দেয়। এ ধরণের প্রতারণা থেকে সুরক্ষার জন্য সাধারণ বিনিয়োগকারীগণকে নিম্নোক্ত সতর্কবার্তা বিশেষভাবে অনুসরণের এবং সতর্ক থাকার অনুরোধ করা হলো।

একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্রের বিষয়ে বা পুঁজিবাজার সংক্রান্ত যে কোন অনিয়মের বিষয়ে তথ্য পাওয়া গেলে তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ই-মেইলে (intel@sec.gov.bd) প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রকসংস্থাটি।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে