হোম > বাণিজ্য

রাজস্ব আদায়ে ঘাটতিতেই এনবিআর

দুই মাসে কম আদায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

রাজস্ব আদায়ে ঘাটতির মুখেই রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদায় বাড়াতে মাঠ পর্যায়ে গতি বাড়ানোর কথা বলা হলেও অর্থবছরের প্রথম দুইমাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম হয়েছে।

আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। রোববার রাজস্ব আদায়ে হালনাগাদ তথ্যে এমন চিত্রই উঠে এসেছে।

আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত ফল আসেনি। মূলত গত দুই মাসে এনবিআরের বদলীজনিত কারণে রাজস্ব আদায়ে শ্লথগতি তৈরি হয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, প্রতি বছর বাজেট পরবর্তী মাসে বদলি সম্পন্ন হলেও এবার আন্দোলনের কারণে এতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ কারণে রাজস্ব আদায়ে তার প্রভাব পড়ছে। চলতি সেপ্টেম্বরের মধ্যে বদলিপ্র ক্রিয়া সম্পন্ন হলে আগামীতে রাজস্ব আদায়ে গতি আসবে।

তবে এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি–আতঙ্ক বিরাজ করার কারণেও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ছে।

এনবিআরের হিসাবে, এ বছরের জুলাই–আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে আদায় হয়েছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী