হোম > বাণিজ্য

বাংলাদেশ-জাপান ব্যবসায়িক সম্পর্কে নতুন দ্বার উন্মোচন

জাপান ডেস্ক উদ্বোধন বিজিএমইএর

অর্থনৈতিক রিপোর্টার

জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে ওয়ান-স্টপ প্ল্যাটফর্‌ম ‘বিজিএমইএ জাপান ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়। ‘সংযোগ, সহযোগিতা ও সমৃদ্ধি’- এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার উন্মোচন করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে দাবি অংশীজনদের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের মাননীয় রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন। এ ছাড়া জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, জাপানের বাজারে পোশাক রপ্তানি সম্প্রসারণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গত এক বছর আগে বিজিএমইএর বর্তমান বোর্ডের উদ্যোগে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং কোঅর্ডিনেটিং ডাইরেক্টর হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল। এরই ধারাবাহিকতায় বুধবার বিজিএমইএ দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘জাপান ডেস্ক’ চালু করা হয়েছে।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধন করা এই ডেস্ক মূলত জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্‌ম হিসেবে কাজ করবে। এটি বাংলাদেশে ছোট ও মাঝারি অর্ডারের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা, জাপানি বিনিয়োগ সহজতর করা এবং দুই দেশের তৈরি পোশাক শিল্পে একটি দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্যে মিজানুর রহমান বাংলাদেশি পোশাক উদ্যোক্তাদের জন্য বিশেষ করে, মার্কেটিং ও মার্চেন্ডাইং কর্মকর্তাদের জন্য জাপানের ভ্রমণ ভিসা সহজ করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

ডেস্কের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন বিজিএমইএর জাপান কমিটির উপদেষ্টা ও ফুরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব এবং বিজিএমইএর পরিচালক ও ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজী ডেভেলপমেন্ট কমিটির কোঅর্ডিনেটিং ডাইরেক্টর মোহাম্মদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপান ডেস্কের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। নতুন এই ডেস্ক দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কেবল একটি নির্দিষ্ট খাত বা ঐতিহ্যবাহী বাজারগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকা সমীচীন নয়। এই বাস্তবতায় বিজিএমইএ পণ্য ও বাজার বহুমুখীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে। বিশেষ করে জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতেই বিজিএমইএতে ‘জাপান ডেস্ক’ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, জাপানের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে স্বল্পতম সময়ে পণ্য সরবরাহ বা ‘লিড টাইম’ সফলভাবে মোকাবিলা করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে বিজিএমইএর সামগ্রিক কার্যক্রমের ওপর একটি বিশেষ উপস্থাপনা পেশ করেন সংগঠনের মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম।

সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান তার বক্তব্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অভূতপূর্ব রূপান্তর, নিরাপদ কর্মপরিবেশ, কমপ্লায়েন্স এবং জাপানের সাথে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক খাতের অসাধারণ অগ্রগতি, কর্মপরিবেশের উন্নয়ন এবং কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের উচ্চ মূল্যায়ন করেন। তারা বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের এই আস্থার সম্পর্ক আগামী দিনে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও সুদৃঢ় করবে। নবগঠিত জাপান ডেস্কের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও গতিশীল হবে এবং অংশীদারত্বের এই নতুন দিগন্ত উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক কাজী মিজানুর রহমান, রুমানা রশীদ, এনামুল আজিজ চৌধুরী প্রমুখ।

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত চার শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

৩ কোটি ২০ লাখ টাকা ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ইসলামি ব্যাংকগুলোর আমানত ৩ মাসে কমেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

এক্সচেঞ্জ হাউসের রেমিট্যান্স বৈদেশিকমুদ্রা হিসেবে জমা রাখার সুযোগ

দেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

মূল্যস্ফীতিতে নতুন করে চাপ তৈরির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তিতে টাকা ব্যবহারের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বাজারে সরবরাহ চেইনে বিশাল ঘাটতি, দুই দিন ধরে পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো