হোম > বাণিজ্য

বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এগিয়ে থাকলেও ভবিষ্যতে বাংলাদেশও আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি ও বিনিয়োগ-সংশ্লিষ্ট সব ধরনের আইন-কানুন সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী “১১তম সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৬” শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীটি ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাজারে অনিয়ম ও কৃত্রিম বাধা দূর করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হতে পারে। সঠিক নীতি, স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক প্রজাতন্ত্রের দূতাবাস, ঢাকার কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশের পরিচালক লি শিয়াও, বাংলাদেশ এয়ার-কন্ডিশনিং ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএইআইএ) সভাপতি লুৎফর রহমান তালুকদার, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মো. মশিউর রহমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি আনোয়ার শহীদ, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিআরএএমএ) সভাপতি আনোয়ারুল ইসলাম, অ্যাশ-রে বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমির সভাপতি ইঞ্জি. আল ইমরান হোসেন, অ্যাশ-রে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জি. মো. হাসমতুজ্জামান এবং সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনী এইচভিএসিআর ও কোল্ড চেইন শিল্পের প্রযুক্তি, পণ্য ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে শিল্প খাতে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতেও ভূমিকা রাখবে।

এএস

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো