হোম > বাণিজ্য

বিডায় নিবন্ধিত প্রতিষ্ঠানের বিদেশি ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

স্টাফ রিপোর্টার

বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে (আগে যা বিডা নামে পরিচিত ছিল) নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে এসব ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন নিতে হবে না। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলের ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন থেকে ছাড় পাবে। ফলে এসব প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনে সরাসরি বৈদেশিক ঋণ নিতে পারবে। তবে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত নয়—এমন বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য আগের নিয়মই থাকবে। অর্থাৎ, মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নেওয়ার আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এ ছাড়া আগে অর্থনৈতিক অঞ্চল হিসেবে নিবন্ধিত কোম্পানিগুলোর ঋণের প্রস্তাব ইনভেস্ট বাংলাদেশ অথরিটির ‘স্ক্রুটিনি কমিটি অন ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট’-এর কাছে জমা দিতে হবে। ওই কমিটি এসব ঋণ প্রস্তাব যাচাই করে বিবেচনা করবে।

শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

শেয়ারবাজারে বড় দরপতনে সূচক নামল সাড়ে ৫ হাজারের নিচে

শেয়ারবাজার প্রায় অকার্যকর, ভালো কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই

অস্তিত্বের সংকটে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক