হোম > বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ভল্টের ৮২ লাখ টাকা হাওয়া

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের ভল্টের টাকায় গরমিল পাওয়া গেছে। ব্যাংকটির কক্সবাজারের চকরিয়া শাখার ভল্টের ৮২ লাখ ৪৪ হাজার টাকার হদিস পাওয়া যাচ্ছে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক জানিয়েছে, ইতিমধ্যে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিছু টাকা উদ্ধার করা গেছে।

গত ২২ ডিসেম্বর ব্যাংকের কক্সবাজার চকরিয়া শাখায় পরিদর্শন চালায় বাংলাদেশ ব্যাংক। পরিদর্শনকালে ব্যাংকের ১৯ ডিসেম্বর হিসাব শেষ হওয়ার পর নগদ অর্থের পরিমাণের সঙ্গে ভল্টে রাখা নগদ অর্থের পরিমাণের সঙ্গে ৮২ লাখ ৪৪ হাজার টাকার পার্থক্য পাওয়া যায়, যা গুরুতর অনিয়ম বলে উল্লেখ করে পরিদর্শন দল।

ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অসামঞ্জস্যতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ১০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আরএফ হোসেন আমার দেশকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে যে জড়িত ছিল তাকে পুলিশে দেওয়া হয়েছে। তার কাছ থেকে ৪৭ লাখ টাকা আদায় করা হয়েছে।’

ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবির আমার দেশকে বলেন, ‘আমাদের একজন কর্মকর্তা জড়িত। তাকে আইনগতভাবে পুলিশে দেওয়া হয়েছে। ঘটনা জানার পরই তার কাছ থেকে ৪৭ লাখ টাকা রিকভার করা হয়েছে। আরও রিকভারি করার প্রক্রিয়া চলছে। এই টাকার পুরোটাই ফেরত আসবে। কোনো টাকা মার যাবে না।’

উল্লেখ্য, ব্যাংকের ভল্টের টাকার হদিস না পাওয়ার ঘটনা এটাই নতুন না। এমন আগেও হয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় ব্যাংক কর্মকর্তারাই জড়িত থাকে। সম্প্রতি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ২৮ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের মৌলভীবাজার শাখার ক্যাশিয়ার ঝন্টু লাল দাশের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এডি/ডব্লিউএ

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক