হোম > বাণিজ্য

ডলারের দাম বাজারমুখী করল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী ডলারের দর বাজারমুখী করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আলোচনার মাধ্যমে ব্যাংক ও গ্রাহক ডলারের দর ঠিক করতে পারবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়েছেন।

সার্কুলারে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের তথ্য দৈনিক দুইবার বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এ ক্ষেত্রে এক লাখ ডলারের বেশি ক্রয়-বিক্রয়ের তথ্য সকাল সাড়ে ১১টার মধ্যে এবং ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনাবেচার তথ্য বিকাল সাড়ে ৫টার মধ্যে পাঠাতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার কেনাবেচার তথ্যের ভিত্তিতে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে এই ভিত্তিমূল্য প্রকাশ করা হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ বিষয়ক একটি নীতিমালাও প্রকাশের ঘোষণা দিয়েছে। ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম বাজারভিত্তিক রাখতে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাজারভিত্তিক দামের সুবিধা নিয়ে কেউ বৈদেশিক মুদ্রাবাজারকে অস্থিতিশীল করে তুলতে না পারে।

গত সোমবার ডলার দামের কারসাজি রোধে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ব্যাংক। ২৫টি ব্যাংকের এমডি ও ট্রেজারি প্রধানের সঙ্গে বৈঠকে গভর্নর জানিয়েছেন, রপ্তানি ও রেমিট্যান্সের ডলার ক্রয়ে ভিন্ন ভিন্ন দাম দেওয়া যাবে না। পাশাপাশি ডলারের ক্রয় এবং বিক্রয়ের পার্থক্য হবে সর্বোচ্চ এক টাকা। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তাহলে ১০ লাখ টাকা জরিমানা করা হবে। তবে ট্রানজেকশনের পরিমাণ যদি বেশি হয় তাহলে পুরো লেনদেনের ৫ শতাংশ হারে জরিমানা করা হবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রবাসী আয় আহরণের ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময়ের হার সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করেছে। ড্যাশবোর্ডের মাধ্যমে এই বিনিময় হার তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

বেসরকারি ঋণে লাগাম নতুন মুদ্রানীতিতে

বিপিপিএর সক্ষমতা বৃদ্ধি ও ই-জিপি আধুনিকায়নে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

মুদ্রানীতিতে বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই

সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বুধবার থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

সুদ বাড়িয়েও মূল্যস্ফীতি পুরোপুরি কমানো যায়নি