হোম > বাণিজ্য

এসি ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে গ্রী

আতিকুর রহমান নগরী

এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রী খুচরা পর্যায়ের ক্রেতাদের জন্য ‘গ্রী ফরচুন অফার’ নামে মোবাইল ওয়েব অ্যাপস ভিত্তিক এক বিশেষ অফার চালু করেছে।

ইলেকট্রোমার্টের কর্পোরেট অফিসের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘গ্রী ফরচুন অফার’ কার্যক্রম চালুর ঘোষণা করা হয়।

গ্রী বা হাইকো এসি ক্রয় করার পর গ্রাহকেরা তাদের মোবাইলের মাধ্যমে গ্রী ফরচুন অফারে অংশগ্রহণ করতে পারবেন। এই অফারে অংশগ্রহণকারীরা মোবাইলের মাধ্যমে স্পিনিং হুইল ঘুরিয়ে নিশ্চিত উপহার জেতার সুযোগ পাবেন যার মধ্যে রয়েছে নগদ ছাড় অথবা আকর্ষণীয় উপহার সামগ্রী।

গ্রী ফরচুন অফার ইলেকট্রোমার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমের মাধ্যমে সহজেই উপভোগ করা যাবে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রো মার্ট ২৫ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশে বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে গ্রী এসি উৎপাদন ও সরবরাহ করে আসছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন এবং অন্যান্য উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক