হোম > বাণিজ্য

শেয়ারবাজারে তালিকাভুক্তিতে কর প্রণোদনা

অর্থনৈতিক রিপোর্টার

শেয়ারবাজারে তালিকাভুক্তিতে আগ্রহী করে তুলতে কোম্পানিগুলোর জন্য কর প্রণোদনা ঘোষণা করা হয়েছে বাজেটে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধানের পরিমাণ ৫ শতাংশ। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এ হার আড়াই শতাংশ বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। অর্থাৎ শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে অতালিকাভুক্ত কোম্পানির তুলনায় সাড়ে ৭ শতাংশ কম কর প্রদান করবে।

অপরদিকে মার্চেন্ট ব্যাংকের করপোরেট কর হার সাড়ে ৩৭ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ এবং ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনে উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করা হয়েছে।

রোববার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের ঘোষিত বাজেটে কর কাঠামোতে এ ধরনের পরিবর্তনের প্রস্তাব করেছেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার