হোম > বাণিজ্য

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

আতিকুর রহমান নগরী

রাজধানীর প্রাণকেন্দ্রে এক হাজার একর জমিতে গড়ে উঠছে আধুনিক আবাসন প্রকল্প ‘আশিয়ান সিটি । দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান গ্রুপ এই প্রকল্প বাস্তবায়ন করছে দক্ষিণখানের কাওলায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্পসংলগ্ন এলাকায়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডজুড়ে বিস্তৃত এই প্রকল্পে এখনই বাড়ি নির্মাণের উপযোগী তিন, পাঁচ ও দশ কাঠার প্লট পাওয়া যাচ্ছে। পাশাপাশি শিক্ষা অবকাঠামো নিশ্চিতে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে।

আশিয়ান গ্রুপ জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি শেষ হবে। জমির দাম আকাশচুম্বী হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য নিজের বাড়ির স্বপ্ন পূরণ কঠিন হয়ে পড়েছে। সেই বাস্তবতায় ‘আশিয়ান সিটি’ প্রকল্প সকল শ্রেণি-পেশার মানুষের সাধ ও সাধ্যের মধ্যে পরিকল্পিত আবাসন গড়ে তোলার সুযোগ তৈরি করছে।

আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “ আমরা চাইছি এমন একটি আবাসিক প্রকল্প তৈরি করতে, যেখানে সাধ ও সাধ্যের মধ্যে সবাই নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। ‘আশিয়ান সিটি’ সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে।”

উৎসব উপলক্ষে থাকছে প্লট ক্রয়ের সর্বোচ্চ ৭০% পযন্ত ছাড় ! এছাড়া থাকছে ঘোড়ার গাড়িতে করে প্রকল্প ভিজিটে সুযোগ, ঘুড়ি উড়ানোর মহা-উৎসব এবং সরাসরি রান্না প্রতিযোগীতায় অংশ গ্রহনের সুযোগ। উৎসব চলবে আগামী ১১ ই অক্টোবর পযন্ত।

আমরা গ্রাহকদের আস্থায় বিশ্বাস করি, আমরা তাদের কথা শুনি, তাদের চাহিদাগুলি প্রত্যাশা করি এবং অনুকূলভাবে কাজ করি। আমরা আমাদের নির্ভরযোগ্যতা, নমনীয়তা এবং প্রতিক্রিয়াশীলতার মাধ্যমে উদ্ভাবনী পণ্য ও পরিষেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে চাই। ফলস্বরূপ, আমরা বিশ্বাস করি যে আর্থিক বৃদ্ধি এবং শক্তি স্বাভাবিকভাবেই আসবে। আমরা আমাদের জমি প্রকল্পের মাধ্যমে তুলনামূলকভাবে কম দামে আবাসনের জন্য গ্রাহকের মৌলিক চাহিদা পূরণে অংশীদার হতে চাই।

আবাসন ছাড়াও, আশিয়ান গ্রুপ স্বাস্থ্যসেবার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও বিনিয়োগ করেছে। আশিয়ান সিটি সংলগ্ন এলাকায় সকল আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আশিয়ান হাসপাতাল ইতিমধ্যেই চালু করা হয়েছে। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল একটি আধুনিক, সুসজ্জিত এবং সজ্জিত কলেজ ও হাসপাতাল যেখানে কেবিন, জেনারেল ওয়ার্ড, কনসালটেন্ট চেম্বার, অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, ক্যাথ ল্যাব, ডেন্টাল ইউনিট, ডায়ালাইসিস ইউনিট, আধুনিক ডায়াগনস্টিক ল্যাব, কোভিড-১৯ ইউনিট, ২৪ ঘন্টা জরুরি পরিষেবা রয়েছে। সরকার হাসপাতালের সাথে যুক্ত হওয়ার জন্য একটি মেডিকেল কলেজ অনুমোদন করেছে। আশিয়ান এডুকেশন সিটি প্রকল্পের আওতায় আশিয়ান সিটি সংলগ্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। আশিয়ান ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে নেক্সাস ড্রিংকিং ওয়াটার, আশিয়ান টিস্যু, আটা, ময়দা, তেল এবং অন্যান্য পণ্য উৎপাদন করছে।

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক