হোম > বাণিজ্য

পুঁজিবাজার থেকে সব সময় মুনাফা আসবে, এটা ভাবা ভুল

ঢাকায় একটি অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজার থেকে সব সময় মুনাফা আসবে, এটা ভাবা ভুল। পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হবে।

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে কিন্তু সরকারের কাছে অর্থ কোথায়। অনেকে বলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না। কিন্তু তারা কত টাকা বেতন পান; ভুখা পেটে আর কতদিন পড়াবেন।

ডিএসই ভবনে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এতে বক্তব্য রাখেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপতিত্ব করেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকারের অর্থায়নের অভাব রয়েছে। সরকারের লোকজন সব সময় বলে এটা দেন, সেটা দেন কিন্তু সরকারের রাজস্ব আদায় খুবই কম। আমাদের কর-জিডিপি অনুপাত খুবই কম, মাত্র ৭.২ শতাংশ। মানুষ কর দেয় কিন্তু সেবা পায় না। এজন্য কর দেয়ারক্ষেত্রে মানুষের আগ্রহ কম দেখা যায়। এজন্য আমরা এনবিআরের লোকদের সেবা বাড়ানোর কথা বলছি যাতে মানুষ কর দিতে উৎসাহবোধ করে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী