হোম > বাণিজ্য

নগদের বিরুদ্ধে জালিয়াতির মামলা বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার

নগদ লিমিটেডের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে জালিয়াতির মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেছে।

মামলার নথি অনুযায়ী, এই মামলায় বাংলাদেশ ডাকঘরের নয়জন কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিচালনাগত অনিয়মের উদ্বেগের কারণে বাংলাদেশ ব্যাংক নগদে একজন প্রশাসক নিয়োগ করে। প্রশাসকের তদন্তে বেশ কয়েকটি অভিযোগের অসঙ্গতি প্রকাশ পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য নগদ অর্থের ব্যাংকিং ছাড়াই ই-মানি তৈরির ফলে ৬০০ কোটি টাকার ঘাটতি, যা আর্থিক ক্ষেত্রে একটি গুরুতর অনিয়ম। এছাড়াও সরকারি ভাতার জন্য মনোনীত ৪১টি বিতরণ অ্যাকাউন্ট থেকে প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকার অননুমোদিত উত্তোলন শনাক্ত করা হয়েছে।

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা