হোম > বাণিজ্য

অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক গবেষণার প্রথম পর্বের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রিহ্যাব সচিবালয়ে রিয়েল এস্টেট রিসার্চ কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপারভাইজার প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সুপারভাইজার ড. আমান উদ্দিন মুজাহিদ, সুপার ভাইজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মাহবুব কায়সার প্রমুখ।

অনুষ্ঠানে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্ সহ রিসার্চ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে কার্যাদেশ প্রাপ্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ এর প্রস্তুতকৃত তথ্য উপাত্তের উপর আলোচনা ও রিসার্চ সুপারভাইজারদের মন্তব্য ও পরামর্শ গ্রহণ করা হয়।

এ খাতটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে থাকে। দ্রুত নগরায়ণ, মধ্যবিত্ত শ্রেণির বিকাশ এবং প্রবাসীদের রেমিট্যান্সের মতো কারণে আবাসন খাতের চাহিদা বাড়ছে, যা জিডিপিতে বড় অবদান রাখে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। তবে, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং রাজউকের নতুন ড্যাপ নীতিমালা এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী