হোম > বাণিজ্য

তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত তিন ব্যাংকের মোট ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। এরমধ্যে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮০০ কোটি টাকার এবং ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭৫তম সভায় বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়। বিএসইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মোহাইমিনুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ব্যাসেল-৩ এর আওতায় টায়ার-২ এর মূলধন ভিত্তি শক্তিশালী হবে বলে বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব বন্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর নিকট ইস্যু করা হবে। প্রতিটি বন্ড অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

বন্ডগুলোর বৈশিষ্ট্য হিসাবে বলা হয়েছে-এগুলো হবে অরক্ষিত (কোন নির্দিষ্ট সম্পদ জামানত হিসাবে থাকবে না), অরুপান্তরযোগ্য ( শেয়ারে রুপান্তর হবে না), সম্পূর্ণ ফেরতযোগ্য ( বন্ডের মেয়াদ শেষ হলে মূলধনের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে), কুপন বেয়ারিং (নির্দিষ্ট সময় অন্তর সুদ দেওয়া হবে), পরিবর্তনশীল সুদ হার ও গৌণ ঋণপত্র ( অন্যান্য ঋণদাতাদের তুলনায় পরে ফেরত দেওয়া হবে।

ব্র্যাক ব্যাংকের বন্ডের ক্ষেত্রে কুপন রেট হবে রেফারেন্স রেট+ আড়াই শতাংশ । অপরদিকে ইউনাইটেড ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে কুপন রেট হবে রেফারেন্স রেট+ ৩ শতাংশ।

প্রসঙ্গত, রেফারেন্স রেট হচ্ছে একটি বেঞ্চমার্ক সুদের হার। এটি ব্যাংক রেট, ট্রেজারি বিল রেট, লাইবর রেট ইত্যাদির সঙ্গে সম্পর্কিত।

ব্র্যাক ব্যাংকের প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং অপর ব্যাংক দুটির অভিহিত মূল্য ১ লাখ টাকা করে।

ব্র্যাক ব্যাংকের ট্রাস্টি হিসাবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টি হিসাবে রয়েছে ডিবিএইচ ফাইন্যান্স।

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বিদেশি বিনিয়োগকারীদের মূলধন ফেরত পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচির অঙ্গীকার ইউএনডিপির

তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে: আইএমএফ

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা পাচ্ছেন নতুন নোট, বঞ্চিত সাধারণ মানুষ