হোম > বাণিজ্য

ব্যাংক গ্যারান্টিতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা প্রদান

আতিকুর রহমান নগরী

রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুবিধা দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনে এতথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্তাদি মেনে যেসকল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স গ্রহণ সম্ভবপর হয়ে ওঠে না তাদের জন্য শুল্ক-করাদি পরিশোধ না করে কাঁচামাল, পণ্য আমদানি করার সুবিধা দেয়া হয়েছে।

শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্যের ওপর কাস্টমস নির্ধারিত শুল্ক করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বন্ড লাইসেন্স না থাকা স্বত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে।

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক