হোম > বাণিজ্য

নগদকে বেসরকারিকরণ করা হবে : গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’কে বেসরকারিকরণ করা হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মোবাইল আর্থিক সেবা খাতে প্রতিযোগিতা বাড়াতে সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, ডাক বিভাগের এখন এটি চালানোর সক্ষমতা নেই।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে তিনি এসব কথা বলেন।

গভর্নর আরো বলেন, বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত নগদকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে একটি প্রযুক্তি কোম্পানিকে আনা জরুরি। এক সপ্তাহের মধ্যে ‘নগদে’ নতুন বিনিয়োগকারীর জন্য বিজ্ঞাপন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

গভর্নর বলেন, আমরা মোবাইল আর্থিক সেবা খাতের কার্যক্রম ও প্রতিযোগিতা বাড়াতে চাই। আমরা নগদকে নতুনভাবে গড়ে তুলতে পারব, যেন এটি মোবাইল আর্থিক সেবা খাতে যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারে।

আর্থিক খাত ঠিক করতে অলিগার্কদের সঙ্গে রাষ্ট্রের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে

উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন

স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, বেড়েছে আটা ডিম মাছের দাম

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ

৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি শপিং জোনের

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

ব্যাংক প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করল কেন্দ্রীয় ব্যাংক