হোম > বাণিজ্য

ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের চাঁদা সংগ্রহ শুরু ১ জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার

মন্দা বাজারে ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজম্যান্ট নিয়ে আসছে ২৫ কোটি টাকার একটি ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড। ১ জানুয়ারি থেকে ফান্ডটির ইউনিট বিক্রির কার্যক্রম শুরু হবে। ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। একজন সাধারণ বিনিয়োগকারী সর্বনিম্ন ৫০০ ইউনিট এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৫০০০ ইউনিট ক্রয় করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান জোগান দেবে আড়াই কোটি টাকা। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে সংগ্রহ করা হবে।

ফান্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে ফান্ডের আকার আরও বাড়তে পারে।

মন্দা বাজারে চাহিদা তৈরিতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করছেন ফান্ডটির স্পন্সর প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ এমরান হাসান।

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

বেসরকারি ঋণে লাগাম নতুন মুদ্রানীতিতে

বিপিপিএর সক্ষমতা বৃদ্ধি ও ই-জিপি আধুনিকায়নে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

মুদ্রানীতিতে বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই

সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বুধবার থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

সুদ বাড়িয়েও মূল্যস্ফীতি পুরোপুরি কমানো যায়নি