হোম > বাণিজ্য

সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ৫ লাখের বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে

এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে এ পর্যন্ত ৫ লাখের বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের জুন থেকে ১৯টি সংস্থার সার্টিফিকেট সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে প্রদান বাধ্যবাধকতা আরোপ করা হয়। চালু করার তিনমাসের মাথায় ৫ লাখের বেশি সার্টিফিকেট ইস্যুর রেকর্ড অর্জিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছে এনবিআর। অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে এ পর্যন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট অনলাইনে ইস্যু করা হয়েছে।

এতে আরো জানানো হয়, অনলাইনে ইস্যুকৃত এসব সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটসমূহের মধ্যে ৮৪ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ দিনের ইস্যু করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এতে উপস্থিত রয়েছেন।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী