হোম > বাণিজ্য

আগস্টের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার

দেশে রেমিট্যান্স প্রবাহের ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্টের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ১৯ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের আগস্টের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময়ে দেশে মোট ৪৮৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২০ দশমিক ৭০ শতাংশ।

রেমিট্যান্সের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের বর্তমান মোট রিজার্ভের পরিমাণ ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম

তিন কারণে অস্থির ফলের বাজার