হোম > বাণিজ্য

কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এ-সংক্রান্ত নির্দেশিকার ব্যত্যয় ঘটালে আইন অনুযায়ী শা‌স্তির আওতায় আনা হবে।

পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা/কর্মচারী ইচ্ছা ও অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে‌ছে। এমনকি সহকর্মীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যও করা হয়েছে। এতে করে ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ক্ষুণ্ন হচ্ছে।

তাই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত, প্রকাশ করা হতেও বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

তাছাড়া লিঙ্গ বৈষম্য এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। যেমন- জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়ে লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার হতে বিরত থাকা। অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকা এবং বাংলাদেশ ব্যাংকে কর্মরত সহকর্মীদের সম্পর্কে অশালীন/বিরূপ, বিষোদ্‌গার বা উত্তেজনামূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সবাইকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন ও বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিপত্রে বলা হয়েছে।

নির্দেশনা না মানলে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন’। এবং কর্মকর্তা/কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট, কমেন্ট শেয়ার ইত্যাদি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ কর্তৃক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

বেসরকারি ঋণে লাগাম নতুন মুদ্রানীতিতে

বিপিপিএর সক্ষমতা বৃদ্ধি ও ই-জিপি আধুনিকায়নে প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

মুদ্রানীতিতে বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই

সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বুধবার থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

সুদ বাড়িয়েও মূল্যস্ফীতি পুরোপুরি কমানো যায়নি