হোম > বাণিজ্য

পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক থেকে সেবা গ্রহণকারী অথবা পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না।

বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষক বা পরীক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেবা নেওয়া অথবা পণ্য ও সেবা সরবরাহ সম্পর্ক রয়েছে—এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ বা সেমিনারেও তারা অংশগ্রহণ করতে পারবেন না।

তবে দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর অনুমতি সাপেক্ষে কর্মকর্তা-কর্মচারীরা বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বার্থের সংঘাত এড়াতে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের নিরপেক্ষতা বজায় রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিদেশ সফরে গিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানকে পণ্য ক্রয়ে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। এর পরিপ্রেক্ষিতেই নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক

বিনিয়োগ আকর্ষণে বড় বাধা সুষ্ঠু পরিকল্পনার অভাব

সংসার চালাতে হিমশিম নিম্ন ও মধ্যবিত্ত

নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন

৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

ট্রাম্পের জন্য নতুন দুঃসংবাদ, তলানিতে মার্কিন ভোক্তা আস্থা

টেকসই নগরায়ণে নির্মাণ খাতে ‘হলো ব্লক’ ব্যবহারে জোর