হোম > বাণিজ্য

৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি শপিং জোনের

স্টাফ রিপোর্টার

রাজধানীর শ্যামলীর ‘শপিং জোন বিডি’ নামের পোশাক বিক্রিকারী একটি প্রতিষ্ঠানে হানা দিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটির প্রায় ১১ কোটি টাকার বিক্রয় তথ্য যাচাই করে ৮২ লাখ টাকার মূসক (ভ্যাট) ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার শপিং জোন বিডিতে আকস্মিক অভিযান পরিচালনা করে ঢাকা (পশ্চিম) কাস্টমস। প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে। অভিযানে প্রতিষ্ঠানটির মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জব্দ করা তথ্য ও দলিলাদি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এসব বিক্রয়ের বিপরীতে পরিহার করা মূসকের পরিমাণ ৮২ লাখ তিন হাজার পাঁচ টাকা বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।

জব্দ করা দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে এনবিআর।

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

ব্যাংক প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করল কেন্দ্রীয় ব্যাংক

১ অক্টোবর থেকে বাংলা কিউআরের পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

সরকারি কোম্পানির কর্মীরা আসছেন ‘প্রগতি’ পেনশন স্কিমে

স্বর্ণের দাম কি আরো কমবে

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে

অর্থনৈতিক নীতি ও সূচক সমন্বয়ের উদ্যোগ

বন্ড সুবিধার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ