হোম > বাণিজ্য

বিডা’র ওএসএসে পাঁচটি নতুন সেবা, ১৬ ডিসেম্বর থেকে বন্ধ ম্যানুয়াল সেবা

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা সংযুক্ত করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবাগুলো উদ্বোধন করা হয়।

নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো-ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা দাঁড়ালো ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়ালো ১৪২টি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।’

তিনি আরও জানান, বিডা-বেজাসহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা প্রদান সম্ভব হবে। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের সেবা শতভাগ ডিজিটাইজ করা হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় স্বার্থে বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে চাই।’

আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে এবং জনগণকে সেবার ফি সম্পর্কে অবহিত করতে হবে, যাতে তারা হয়রানির শিকার না হন কিংবা কোনো তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।’

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান, এবং বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায়।

অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য, মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের