হোম > বাণিজ্য

জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি

স্টাফ রিপোর্টার

অনলাইনভিত্তিক পাঞ্জাবি, শেরোয়ানি ও তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটির বিক্রয়সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে এ রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া যায়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে ক্রিয়েশনে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি জব্দ করা হয়।

এনবিআর আরো জানায়, জব্দ করা দলিলাদি ও প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। সংগৃহীত দলিলাদি আরো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত

অর্থনীতির সূচক ও লক্ষ্যমাত্রা পর্যালোচনায় নতুন সমন্বয় কাঠামো

বাংলাদেশের ঋণমান ইতিবাচক করেছে মুডিস রেটিং

পাঁচ দিন পর শেয়ারবাজারে বড় উত্থান

ব্রোকারেজ হাউজ-মার্চেন্ট ব্যাংকে মানিলন্ডারিং ইউনিট গঠনের নির্দেশ

১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের

সঞ্চয়পত্রে চালু হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম

শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে

বিডায় নিবন্ধিত প্রতিষ্ঠানের বিদেশি ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ