হোম > বাণিজ্য

রেমিট্যান্স পাঠানোর দিনই নগদায়ন করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স একই দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর পাওয়া রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় দেরি কমানো এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআই

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ালো

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বিষয়ে উদ্বেগ প্রকাশ এবিবির

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর বিধিমালা