হোম > বাণিজ্য

ইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর সহযোগিতায় বাংলাদেশে সফররত আফ্রিকান প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিজেডএম-এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য দেন নাইজেরিয়ার অ্যাসোসিয়েশন অব যাকাত অ্যান্ড ওয়াক্ফ অপারেটরস-এর চেয়ারম্যান মুহাম্মদ লাওয়াল মাইদোকি। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ আফ্রিকার নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া ও ক্যামেরুনের প্রতিনিধিগণ, ব্যাংকের প্রধান কার্যালয় এবং সিজেডএম-এর ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী