হোম > বাণিজ্য

মানি চেঞ্জারদের পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে মানি চেঞ্জারদের পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা যাত্রীর কাছ থেকে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। এক্ষেত্রে যাত্রীরা যে পরিমাণই বৈদেশিক মুদ্রা নেওয়া হোক না কেন, এন্ডোর্সমেন্টের জন্য ফি একই থাকবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)- ২০১৮’ অনুযায়ী বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা অনুযায়ী বিদেশগামী আবাসিক বাংলাদেশি নাগরিকদের কাছে বৈদেশিক মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রির ক্ষেত্রে প্রতিটি লেনদেন যাত্রীর পাসপোর্টে এবং আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে এয়ার টিকিটে মানি চেঞ্জারের অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষরসহ লিপিবদ্ধ করতে হবে।

এছাড়া মানি চেঞ্জারদের ব্যবসা প্রতিষ্ঠানের একটি দৃশ্যমান স্থানে এন্ডোর্সমেন্ট ফি-এর পরিমাণ স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত এন্ডোর্সমেন্ট ফি-এর বিপরীতে লিখিত রসিদ প্রদান এবং আদায়কৃত সকল ফি-এর যথাযথ রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপানের সঙ্গে ইপিএ চুক্তি মাইলফলক

শেলটেকে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

সাড়ে আট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ৯৮ হাজার কোটি টাকা

মার্চেন্ট পেমেন্টে বাংলা কিউআর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রথম আট মাসে এডিপি বাস্তবায়নের হার বাড়লেও আর্থিক ব্যয় কমেছে